কুমিল্লায় হিজড়া মাহিকে পুড়িয়ে হত্যার নেপথ্যে মাদক, আরেক হিজড়া গ্রেপ্তার: র্যাব
- ডেস্ক রিপোর্টার
- প্রকাশ: ১৯ মে, ২০২৬ ১৮:৩৬ পি এম
কুমিল্লায় হিজড়া মাহিকে পুড়িয়ে হত্যার নেপথ্যে মাদক, আরেক হিজড়া গ্রেপ্তার: র্যাব
মাদক ব্যবসার নিয়ন্ত্রণ ও মাদকের টাকা ভাগ-বাঁটোয়ারা নিয়ে দ্বন্দ্বের জেরে কুমিল্লার বুড়িচংয়ে তৃতীয় লিঙ্গের (হিজড়া) সদস্য এনামুল হক শিশির ওরফে মাহিকে (৩৫) হাত-পা বেঁধে শরীরে পেট্রল ঢেলে পুড়িয়ে হত্যা করা হয় বলে জানিয়েছে র্যাব। এ ঘটনায় করা মামলার প্রধান আসামি জহিরুল ইসলাম ওরফে জহির (৪৬) নামে তৃতীয় লিঙ্গের আরেক সদস্যকে গ্রেপ্তার করেছে সংস্থাটি।
গতকাল সোমবার দিবাগত রাতে সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা সীমান্ত থেকে জহিরকে গ্রেপ্তার করা হয়। জহির অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে র্যাব-১১ সিপিসি-২ কুমিল্লা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে র্যাবের জ্যেষ্ঠ সহকারী পরিচালক মিঠুন কুমার কুণ্ডু এ তথ্য জানান।
নিহত মাহি বুড়িচং উপজেলার পূর্ণমতি গ্রামের কামরুল হকের সন্তান। তবে তাঁর পরিবার কুমিল্লা নগরের ছোটরা এলাকায় থাকে। প্রায় ১০ বছর আগে থেকে মাহি পরিবার থেকে বিচ্ছিন্ন হয়। ১৩ মে বুড়িচং বাজারের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স-সংলগ্ন এলাকায় নৃশংস হামলার শিকার হন মাহি। রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চার দিন চিকিৎসাধীন থাকার পর ১৭ মে বিকেলে তিনি মারা যান। তাঁর শরীরের ৪৪ শতাংশ ও শ্বাসনালি পুড়ে গিয়েছিল।
ঘটনার শুরুতে হিজড়া হওয়ায় স্থানীয় কেউ কিংবা তাঁর সঙ্গীরা থানায় অভিযোগ করেননি। পুলিশ একটি সাধারণ ডায়েরি (জিডি) করে তদন্তে নামে। পরে পুলিশ মাহির পরিবারের সন্ধান পায়। গত রোববার বিকেলে পরিবারটিকে থানায় ডেকে আনার পর মাহি ঢাকায় মারা যান। ওই দিন মাহির বাবা কামরুল হক বাদী হয়ে বুড়িচং থানায় তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ছয় থেকে সাতজনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। মামলার পর পুলিশ তাৎক্ষণিকভাবে একজনকে গ্রেপ্তার করতে পারলেও মূল আসামি জহির পলাতক ছিলেন। জহির বুড়িচং উপজেলার রামপাল গ্রামের প্রয়াত জাফর আলীর সন্তান।
- ব্রাহ্মণপাড়ার শশীদল রেলস্টেশনে চোরাই পণ্য পাচারের ভিডিও ধারণ করায় সাংবাদিকদের ওপর হামলা, আহত ২
- ব্রাহ্মণপাড়ার শশীদল রেলস্টেশনে চোরাই পণ্য পাচারের ভিডিও ধারণ করায় সাংবাদিকদের ওপর হামলা, আহত ২
- ৮ বছরের শিশুকে গলাকেটে হত্যা, প্রধান অভিযুক্ত গ্রেপ্তার
- কুমিল্লায় হিজড়া মাহিকে পুড়িয়ে হত্যার নেপথ্যে মাদক, আরেক হিজড়া গ্রেপ্তার: র্যাব
- কুমিল্লা জেলা পুলিশে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত: ভালো কাজের স্বীকৃতিতে অফিসার ও ফোর্সদের অর্থ পুরস্কার প্রদান।
- কুমিল্লায় তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে পুড়িয়ে হত্যার অভিযোগ
- মুগদার মান্ডায় ৮ টুকরা খণ্ডিত মরদেহের রহস্য উদঘাটন
- মতলবের বীর সন্তান শহীদ সুজন খানের পরিবারকে জামায়াতের আর্থিক সহায়তা প্রদান
- আফজলের নেছা ও লিটনের মৃত্যু বার্ষিকীতে দোয়া মাহফিল
- সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ